আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সন্মান জানালেন বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রতিনিধিরা। বৃহস্পতিবার দুপুরে চাঁচল সিদ্ধেশ্বরী হাইস্কুলের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এই দিনটি পালন করা হয়। এদিন সমাজের বিভিন্ন কর্মের সাথে যুক্ত থাকা নারীদের পুরষ্কার দিয়ে সন্মান জানান ওই প্রকল্পের প্রতিনিধিরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসরারুল হক, বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের আধিকারিক পার্থ চক্রবর্তী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে সন্মানপ্রাপ্ত মহিলারা হলেন বিলগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা নন্দিতা চ্যাটার্জী, সমাজসেবী খেয়ালি চক্রবর্তী, চাঁচল সিদ্ধেশ্বরী বিদ্যালয়ের সুইপার আঞ্জমা বেওয়া, চাঁচল থানার মহিলা এ.এস.আই নুরজাহান বেগম।
জানা যায়, এদিন নারীদের সন্মান জানানোর পাশাপাশি বাল্যবিবাহ, কন্যা সন্তান হত্যা রোধ। এর পাশাপাশি মাদার টেরিসা ও ভগিনী নিবেদিতার জীবনী নিয়ে আলোচনা করা হয়।
বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের আধিকারিক পার্থ চক্রবর্তী জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছরই এধরনের আয়োজন করে নারীদের সন্মান জানানো হয়।